২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানার ফুটবলাররা বোনাসের অর্থ পাননি

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় চার মাস পেরিয়ে যাওয়ার পরও বোনাসের অর্থ পাননি ঘানার জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় চার মাস পেরিয়ে যাওয়ার পরও বোনাসের অর্থ পাননি ঘানার জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড় এ জন্য ব্যাংক অব ঘানাকে দায়ী করেছেন। কিন্তু ব্যাংকের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ দায়ী নয়। ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, "ব্যাংক অর্থ দিতে পারছে না। কারণ ক্রীড়া মন্ত্রণায়ল থেকে নগদ অর্থ দেয়া হবে বলে ব্যাংক আশা করেছিল। সতর্কতার জন্য দশ হাজার ডলারের বেশি অর্থ ব্যাংকের কাউন্টার থেকে দেয়ার নিয়ম নেই। তাই খেলোয়াড়দের অর্থ দেয়া সম্ভব হচ্ছে না।" প্রত্যেক ফুটবলারকে ৫০ হাজার ডলার করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৪৬ ঘ.