ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হকি খেলোয়াড় মেহরাব হোসেন কিরণকে আজীবনের জন্য বহিষ্কার করেছে মোহামেডান।
ক্লাবের হকি কমিটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
মোহামেডানের সঙ্গে চুক্তির পরও বিদেশে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত মৌসুমে ২ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে গোলরক্ষক কিরণ চুক্তি করেন মোহামেডানের সঙ্গে। কিন্তু তিনি কাউকে কিছু না বলে ইতালি চলে যান।
মোহামেডানের হকি কমিটি কিরণের পরিবারের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৩৩ ঘ.
bdnews24