ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিছুদিন আগে জার্মানিতে প্রশিক্ষণ নিয়ে ফিরেছে বাংলাদেশ জাতীয় হকি দল। উদ্দেশ্য এশিয়ান গেমসের জন্য ভালো প্রস্তুতি। বুধবার বিকেএসপি'র বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলতে নামছে তারা।
প্রতিযোগিতায় ভালো করার ব্যাপারে আশাবাদী জার্মান কোচ জেরহার্ড পিটার। তিনি বলেন, "জার্মানিতে আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। আশা করি গেমসেও ভালো করা সম্ভব হবে।"
বাংলাদেশ কতোটা ভালো করবে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ বাংলাদেশের গ্র"পে রয়েছে ভারত ও পাকিস্তানের মতো দল। তাছাড়া আছে জাপান এবং হংকংও।
বাংলাদেশ খেলবে 'এ' গ্র"পে। প্রথম পর্বে চারটি ম্যাচ খেলবে।
১৫ নভেম্বর প্রথম ম্যাচে জাপানের মুখোমুখি হবে তারা। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত। পরদিন হংকং এবং ২১ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
নিকট অতীতে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো না। নিজেদের মাটিতে এসএ গেমসে তারা জিতেছে ব্রোঞ্জ পদক।
তারপরও দ্বিতীয় রাউন্ডে যেতে আশাবাদী তারা। জিততে চায় জাপান ও হংকংয়ের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২০১৮ ঘ.
bdnews24