ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিক্স সিজনস্ গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে বিমানের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আড়াই পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
তৃতীয় রাউন্ডের খেলায় জিয়া সাগরের সঙ্গে ড্র করেন। জিয়া কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করেন এবং সাগরের লয়েনথাল ও কালাসনিকভ বিশ্লেষণের ধারার বিরুদ্ধে খেলে ১৭ চালে ড্র করেন।
দুই পয়েন্ট করে নিয়ে বিমানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ডেসটিনির ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর দ্বিতীয় স্থানে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/২০১৪ ঘ.
bdnews24