২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল দাবা প্রতিযোগিতা ৫ নভেম্বর থেকে

১২তম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্কুল দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে ৫ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১২তম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্কুল দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে ৫ নভেম্বর। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শুক্রবার বিকাল ৩ টা থেকে দাবা কক্ষে শুরু হবে খেলা। কেজি থেকে দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অংশগ্রহণের জন্য কোনো ফি লাগবে না। বিজয়ীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ট্রফি দেয়া হবে। আগ্রহী ছাত্র-ছাত্রীদের ৪ নভেম্বরের মধ্যে নিজ নিজ স্কুলের প্রত্যায়ন পত্রসহ তাদের নাম দাবা ফেডারেশনের অফিসে জমা দিতে বলা হয়েছে। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নাম জমা দেয়া যাবে। খেলা হবে সুইস লিগ পদ্ধতিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১২ ঘ.