২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট ২৭৯ কোটি ২৬ লাখ

২০১০-২০১১ অর্থ বছরের জন্য ২৭৯ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১০-২০১১ অর্থ বছরের জন্য ২৭৯ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিষদের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ বাজেট অনুমোদন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি মোঃ আহাদ আলী সরকার সভায় সভাপতিত্ব করেন। সভায় যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদসহ পরিষদের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেটে পরিষদের রাজস্ব ব্যয় ধরা হয়েছে সর্বমোট ৩৪ কোটি ৭৯ লাখ টাকা। উন্নয়ন প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ২১১ কোটি ৬৪ লাখ টাকা। উন্নয়ন প্রকল্প বরাদ্দের মধ্যে রয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, নারায়নগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার, উন্নয়ন ও আধুনিকায়ন। বাজেটে ক্রীড়া প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন খাতে ৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তারমধ্যে ক্রীড়া প্রতিভা অ