২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সাঁতারে আনসার সেরা

ওয়ালটন জাতীয় সাঁতার প্রতিযোগিতায় আনসার শ্রেষ্ঠত্ব দেখালো। ১৮ টি স্বর্ণপদক জিতেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন জাতীয় সাঁতার প্রতিযোগিতায় আনসার শ্রেষ্ঠত্ব দেখালো। ১৮ টি স্বর্ণপদক জিতেছে তারা। প্রতিযোগিতার সেরা সাঁতারু হয়েছেন আনসারের সোনিয়া আক্তার। ১০টি স্বর্ণপদক জিতেছেন এ জলকন্যা। একই দলের সবুরা খাতুন ৯ টি স্বর্ণ জিতে হয়েছেন দ্বিতীয়। রোববার শেষ দিনে স্বর্ণ জিতেছেন ৮০০ মিঃ ফ্রি স্টাইলে (মহিলা) আনসারের সবুরা খাতুন, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে (পুরুষ) সেনা বাহিনীর শাহজাহান আলী রনি, ৫০ মিঃ ব্রেস্ট স্ট্রোকে (মহিলা) আনসারের ডলি আক্তার, ১০০ মিঃ ব্যাক স্ট্রোকে (পুরুষ) নৌ বাহিনীর রুবেল রানা, ১০০ মিঃ ব্যাক স্ট্রোকে (মহিলা) আনসারের সোনিয়া আক্তার, ১০০ মিঃ ফ্রি স্টাইলে (পুরুষ) সেনা বাহিনীর মাহফিজুর রহমান, ১০০ মিঃ ফ্রি স্টাইলে (মহিলা) আনসারের সবুরা খাতুন। ৪ঢ১০০ মিঃ মিডলে রিলেতে (পুরুষ) সেনাবাহিনী এবং ৪ঢ১০০ মিঃ মিডলে রিলেতে (মহিলা) বাংলাদেশ আনসার স্বর্ণ পদক জেতে। ওয়াটার পোলোতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী, রানার-আপ বাংলাদেশ সেনাবাহিনী। ডাইভিংয়ে প্রথম হয়েছেন আবুল কালাম আজাদ (বাংলাদেশ সেনাবাহিনী)। প্রতিযোগিতায় সর্বমোট ২৩ টি ইভেন্টে জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ (এনডি), ওয়ালটন এর ডেপুটি ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। পদক তালিকা দলের নাম স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ বাংলাদেশ আনসার ১৮ ১৩ ৪ বাংলাদেশ সেনা বাহিনী ১২ ১১ ৭ বাংলাদেশ নৌ বাহিনী ৭ ১০ ৯ বিকেএসপি ৪ ৪ ১১ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ ১ ০ কুষ্টিয়া জেলা ০ ৩ ৩ যশোর শিক্ষা বোর্ড ০ ০ ২ নওগাঁ জেলা ০ ০ ১ রাজশাহী জেলা ০ ০ ১ রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা ০ ০ ১ বাংলাদেশ ডাক বিভাগ ০ ০ ১ বাংলাদেশ পুলিশ ০ ০ ১ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২১৩১ ঘ.