২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনে সোনিয়ার তিন রেকর্ড

ওয়ালটন জাতীয় সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুলে ঝড় তুলেছেন আনসারের সোনিয়া আক্তার। শুক্রবার তিনি তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়েন। আগেরদিনও দু'টি নতুন রেকর্ড ছিল তার। দু'দিনে মোট পাঁচটি নতুন রেকর্ড গড়েন আনসারের এ সাঁতারু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন জাতীয় সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুলে ঝড় তুলেছেন আনসারের সোনিয়া আক্তার। শুক্রবার তিনি তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়েন। আগেরদিনও দু'টি নতুন রেকর্ড ছিল তার। দু'দিনে মোট পাঁচটি নতুন রেকর্ড গড়েন আনসারের এ সাঁতারু। শুক্রবার ১০০ মিটার বাটারফ্লাই, ৫০ মিঃ ব্যাক স্ট্রোক ও ২০০ মিঃ ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জয়ের পাশাপশি সোনিয়া নতুন রেকর্ডও গড়েন। ১০০ মিটার বাটারফ্লাইতে সোনিয়ার নতুন টাইমিং ছিল ০১ মিনিট:১২.৯৩ সেকেন্ড। এ ইভেন্টে আগের রেকর্ড ছিল ০১ মিনিট:১৩.৮৫ সেকেন্ড। তিনি একই দলের লাবনি আক্তার জুইকে হারিয়ে সোনা জেতেন। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সোনিয়া নতুন রেকর্ড করেন ০০:৩৫.১৬ সেকেন্ড সময় নিয়ে। এ ইভেন্টে তিনি একই দলের সবুরা খাতুনকে হারিয়েছেন। ২০০ মিটার ব্যক্তিগত মিডলে সোনিয়ার নতুন রেকর্ডের টাইমিং ০২মিনিট:৪৭.১৯ সেকেন্ড। বিকেএসপি'র আফসানা তালুকদারকে হারিয়ে তিনি এ রেকর্ডটি গড়েছেন। তিনটি নতুন রেকর্ড গড়ে সোনিয়া দিনটিই নিজের করে ফেলেন। আগেরদিনের দু'টি নতুন রেকর্ড গড়া আনসারের সবুরা খাতুন এদিন ৪০০ মিটার ফ্রি স্টাইলে ২০০৭ সালে নিজের করা রেকর্ডটিই ভেঙেছেন। এদিন আরও নতুন রেকর্ড করেন ছেলেদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে শাহজান আলী রনি ও মেয়েদের একই ইভেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহফুজা খাতুন। এদিন মোট ছয়টি নতুন রেকর্ড হয়। আর দু'দিনে হয়েছে ১৩ টি। প্রতিযোগিতায় এদিন আরও স্বর্ণ জেতেন ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইতে বিকেএসপি'র অনিক ইসলাম, ৫০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর রুবেল রানা, ৪০০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশ সেনাবাহিনীর মাহফিজুর রহমান, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে সেনবাহিনীর কামাল হোসেন। দ্বিতীয়দিন শেষেও আনসার তাদের শীর্ষস্থান অক্ষুণ