ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্জার সিক্স সিজনস গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযেগিতা শুরু হচ্ছে ৩১ অক্টোবর। শেষ হবে ৭ নভেম্বর।
দাবা ফেডারেশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খেলা হবে উত্তরা ক্লাবে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে।
প্রতিযোগিতায় অংশ নেবেন ৩জন গ্র্যান্ড মাস্টার, একজন আন্তর্জাতিক মাস্টার, ৫জন ফিদে মাস্টার ও একজন রেটিং প্রাপ্ত খেলোয়াড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১০০ ঘ.
bdnews24