২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রতিযোগিতা

বরগুনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

বরগুনা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার। উদ্বোধনী খেলায় পুলিশ লাইন কালিবাড়ি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রতিযোগিতার আয়োজন করেছে বরগুনা পৌরসভা। খেলা হবে ইউটিডিসি মাঠে। অংশ নিচ্ছে ৮টি বিদ্যালয়। পৌরসভার মেয়র মোঃ শাহজাহান বুধবার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতাটি সফল করার জন্য সবার সহযোগিতা চান। প্রতিযোগিতাটির উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০০৮ ঘ.