ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগের সপ্তম পর্ব শেষে এককভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ বিমান। তারা পূর্ণ ১৪ পয়েন্ট পেয়েছে।
এছাড়া ১২ পয়েন্ট নিয়ে ডেসটিনি ২০০০ লিমিটেড দ্বিতীয় এবং ১০ পয়েন্ট নিয়ে তিতাস ক্লাব রয়েছে তৃতীয় স্থানে।
মঙ্গলবার সপ্তম রাউন্ডের খেলা শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/২০৫৮ ঘ.
bdnews24