২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩ বছর বয়সে

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ খেলোয়াড় অস্ট্রিয়ার টমাস মুস্তার ৪৩ বছর বয়সে আবারো টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ খেলোয়াড় অস্ট্রিয়ার টমাস মুস্তার ৪৩ বছর বয়সে আবারো টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন। ব্যাংক অস্ট্রিয়া প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। এই প্রতিযোগিতায় তিনি প্রথম খেলেছিলেন ২৬ বছর আগে। স্বদেশী অ্যান্ড্রিয়াস হেইডারের বিপক্ষে মঙ্গলবারই তার খেলার কথা। ১৯৯৯ সালে ফ্রেন্স ওপেনের প্রথম পর্ব থেকে বিদায় নেয়ার পর মুস্তার আর খেলতে নামেননি। মুস্তার কোর্ট থেকে বিদায় নেয়ার ঘোষণা কখনোই দেননি। তবে ১৯৯৯ সালে তিনি বলেছিলেন, "আমি ছুটিতে যাচ্ছি।" মুস্তার তার টেনিস-জীবনে মোট ৪৪টি শিরোপা জেতেন। এর মধ্যে ফ্রেন্স ওপেন জেতেন ১৯৯৫ সালে। এছাড়া ১৯৯৬ সালে তিনি ছয় সপ্তাহের জন্য বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪৪ ঘ.