২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে প্রযুক্তি ব্যবহারের বিপক্ষে প্লাতিনি

ফুটবলে প্রযুক্তি ব্যবহারের বিপক্ষে মিশেল প্লাতিনি। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা প্রধান বলেন, ফুটবলে প্রযুক্তির ব্যবহার বেড়ে গেলে খেলাটি কম্পিউটার গেমসে পরিণত হতে পারে। তিনি চান খেলাটির গতি আগের মতোই ছন্দময় থাকুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলে প্রযুক্তি ব্যবহারের বিপক্ষে মিশেল প্লাতিনি। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা প্রধান বলেন, ফুটবলে প্রযুক্তির ব্যবহার বেড়ে গেলে খেলাটি কম্পিউটার গেমসে পরিণত হতে পারে। তিনি চান খেলাটির গতি আগের মতোই ছন্দময় থাকুক। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার আলোচিত খবর হয়ে উঠেছিল। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে রেফারির ভুলে গোল-বঞ্চিত হয় ইংল্যান্ড। খেলার এক পর্যায়ে বল জার্মানির গোল-লাইন পেরিয়ে গেলেও তা চোখ এড়িয়ে যায় রেফারির। তখনই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন বিশ্লেষকরা। অনেক বিতর্কের পর ফুটবলে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করতে রাজি হয়েছিল বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত সপ্তাহে ফিফার নীতি নির্ধারণী কমিটি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে গোল-লাইন নিয়ে প্রযুক্তি ব্যবহারের দিক-নির্দেশনা তৈরি করতে বলেছে। আগামী মার্চে ফিফার বৈঠকের আগে এসব নিয়ে মাঠে পরীক্ষা করে দেখা হবে। ফিফার এই পরিকল্পনার সঙ্গে একমত নন প্লাতিনি। তিনি বলেন, ''একজন রেফারির পক্ষে পুরো খেলা সুষ্ঠুভাবে পরিচালনা করা খুবই কঠিন। তারপরও খেলাটির জনপ্রিয়তা ও ছন্দময় গতির স্বার্থে রেফারির ওপরই ভরসা করা উচিত।'' উয়েফা প্রধান বলেন ''ফুটবল খেলা স