২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে আবাহনী

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নিল ঢাকা আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নিল ঢাকা আবাহনী। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার সেমিফাইনালে দলটি ১-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। প্রথমার্ধের শেষ মুহূর্তে অর্থাৎ ৪৫ মিনিটে আবাহনীর আক্রমণভাগের খেলোয়াড় ইব্রাহিমের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন ইমতিয়াজ সুলতান জিতু। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। কিন্তু গোলের দেখা তারা পায়ানি তারা। একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গলবার শেখ জামাল খেলবে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে। প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে শুক্রবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/টিআর/১৯৫৫ ঘ.