২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি, রোনালদোর দিন

স্পেনের লা লিগায় শনিবার রেসিং সান্তান্দারের বিপক্ষে একাই চার গোল করেছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলায় তার দল রিয়াল মাদ্রিদ জিতেছে ৬-১ গোলের বড় ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার রেসিং সান্তান্দারের বিপক্ষে একাই চার গোল করেছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলায় তার দল রিয়াল মাদ্রিদ জিতেছে ৬-১ গোলের বড় ব্যবধানে। দিনের অন্য খেলায় লিওনেল মেসির দুই গোলের সুবাদে বার্সেলোনা ২-০ গোলে হারায় রিয়াল জারাগোজাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে চেলসি। ২-০ গোলে হারায় দলটি উলভার হ্যাম্পটনকে। খেলার ১০ মিনিটেই শুরু হয় রিয়ালের গোল উৎসব। গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর শুরু হয় রোনালদোর গোল দেয়ার পালা। ফিফার সাবেক বর্ষসেরা এই ফুটবলার ১৫, ২৭, ৪৭ ও ৫৫ মিনিটে গোলগুলো করেন। অবশ্য শেষ গোলটি করেন তিনি পেনাল্টি থেকে। খেলার ৬৩ মিনিটে সান্তান্দারের কফিনে শেষ পেরেকটি ঠোকেন জার্মানির মাঝমাঠের খেলোয়াড় মেসুত ওজিল। সান্তান্দারের পক্ষে একমাত্র গোলটি করেন মার্কাস রোজেনবার্গ। লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত রোনালদোই সবচেয়ে বেশি ৯ গোল করেছেন। আটটিই করেছেন শেষ তিন খেলায়। দিনটি শুধু রোনালদোর নয়, মেসিরও ছিল। জোড়া গোল করেন তিনি ৪২ ও ৬৬ মিনিটে। এই জয়ের ফলে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেল বার্সা। ঠিক এক পয়েন্ট পেছনে (২০) রয়েছে হোসে মরিনহোর রিয়াল। ইংলিশ লিগে হ্যাম্পটনের বিপক্ষে চেলসিকে ২৩ মিনিটে এগিয়ে নেন ফ্লোরেন্ত মালুদা। ৮১ মিনিটে ব্যবধান বাড়ান সোলেমান কালু। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলো চেলসি। নয় খেলায় স্ট্যামফোর্ড ব্রিজের এই ক্লাবের পয়েন্ট ২২। ম্যানচেস্টার সিটি ১৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। অন্যান্য খেলায় স্যান্ডারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। নিউক্যাসল ইউনাইটেড ২-১ গোলে জেতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। ১-১ গোলে ড্র হয়েছে উইগ্যান অ্যাথলেটিক এবং বোল্টন ওয়ান্ডারার্সের খেলা। ফুলহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ওয়েস্ট ব্রোম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭৫৩ ঘ.