২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমসের জন্য হকি দল ঘোষণা

গুয়াংজু এশিয়ান গেমস হকিতে ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাবে বাংলাদেশ হকি দল। শনিবার দল ঘোষণা অনুষ্ঠানে এই লক্ষ্যের কথা শোনালেন হকি ফেডারেশনের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমস হকিতে ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাবে বাংলাদেশ হকি দল। শনিবার দল ঘোষণা অনুষ্ঠানে এই লক্ষ্যের কথা শোনালেন হকি ফেডারেশনের কর্মকর্তারা। গত এশিয়াডে বাংলাদেশ সপ্তম হয়েছিল। গেমসকে সামনে রেখে এদিন ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। মোশারফ হোসেন কুটি, ইমরান হোসেন রিয়াজ ও রফিকুল ইসলাম জার্মানিতে যাওয়া দলের বাইরে থেকেও দলে জায়গা পেয়েছেন। প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে বি' গ্র"পে। বাংলাদেশ ১৫ নভেম্বর জাপান, ১৭ নভেম্বর ভারত, ১৮ নভেম্বর হংকং ও ২১ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে। গেমসে অংশ নিতে ১০ নভেম্বর দেশ ছাড়বে দল। বাংলাদেশ দল: জাহিদ হোসেন (অধিনায়ক), রফিকুল ইসলাম, মামুনুর রহমান চয়ন (সহ-অধিনায়ক), মশিউর রহমান বিপ্লব, ইমরান হাসান পিন্টু, তাপষ বর্মণ, এনামুল কবির তূর্য, ইমরান আহমেদ রিয়াজ, হোসনে মোবারক সুমন, কামরুজ্জামান রানা, রাসেল মাহমুদ জিমি, শেখ মোহাম্মদ নান্নুু, কৃষ্ণ কুমার, পুষ্কর খিষা মিমো, মাকসুদুল আলম হাবুল, মোশারফ হোসেন কুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০১৫ ঘ.