২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ ক্লাব পোর্টসমাউথ দেউলিয়া!

ইংলিশ ক্লাব পোর্টসমাউথের ব্যবসায়িক সাফল্য এখন মুখথুবড়ে পড়েছে। শুক্রবার ক্লাবটি বিক্রির জন্য ঋণদাতাদের সঙ্গে কর্তৃপক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে সেই সম্ভাবনা আরো ঘণীভূত হয়। ফলে দেউলিয়া হওয়ার পথেই এগিয়ে যাচ্ছে ক্লাবটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ ক্লাব পোর্টসমাউথের ব্যবসায়িক সাফল্য এখন মুখথুবড়ে পড়েছে। শুক্রবার ক্লাবটি বিক্রির জন্য ঋণদাতাদের সঙ্গে কর্তৃপক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে সেই সম্ভাবনা আরো ঘণীভূত হয়। ফলে দেউলিয়া হওয়ার পথেই এগিয়ে যাচ্ছে ক্লাবটি। আর্থিক সমস্যার কারণে গত মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন হয়েছে তাদের। দেউলিয়াত্ব থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না ক্লাবটির কর্তৃপক্ষ। ব্যবসার ধারাবাহিকতা রক্ষা করতে না পারায় বলা যায় ক্লাবটি দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এপ্রিলে আগের মালিকদের কাছে ক্লাবটির ঋণ রয়েছে ৬০ মিলিয়ন ডলার। ফলে প্রতিষ্ঠানটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৬ মিলিয়ন ডলার। পোর্টসমাউথ গত মৌসুম শেষ করে প্রিমিয়ার লিগে সবার নিচে থেকে। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের মধ্যে এখন ক্লাবটি রয়েছে ১৫তম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০০৬ ঘ.