ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের গ্র"প পর্ব জয় দিয়েই শেষ করলো মুক্তিযোদ্ধা সংসদ। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তারা ৩-০ গোলের সহজ জয় পেয়েছে।
দুই গোল করেছেন দলের সুদানি স্ট্রাইকার জেমস মগা। অন্যটি করেন মিঠুন চৌধুরী।
খেলার ৩১ মিনিটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন আগের ম্যাচে হ্যাট্রিক করা জেমস মগা। প্রতিপক্ষের বিপদ সীমানায় টিটুর শটে উড়ে যাওয়া বল ব্রাদার্সের রক্ষণভাগের ফুটবলার জাহিদুল ইসলামের হাতে লাগলে রেফারি আব্দুল হান্নান মিরন পেনাল্টির নির্দেশ দেন।
৩৪ মিনিটে সেই জেমস মগা দলের ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। মাঝমাঠ থেকে বলটি পেয়ে ব্রাদার্সের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান।
প্রথমার্ধে মুক্তিযোদ্ধা দুই গোলেই এগিয়ে ছিল। ৭০ মিনিটে মিঠুন চৌধুরী ব্যবধান আরও বাড়ান (৩-০)।
অবশ্য এ হারে তেমন ক্ষতি হয়নি ব্রাদার্সের। তারা প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে উঠে গেছে। মুক্তিযোদ্ধাও আগেই নিশ্চিত করেছে সেমির টিকিট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯২৮ ঘ.
bdnews24