২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদেবায়েরের হ্যাট্রিক, পয়েন্ট হারাল জুভেন্টাস ও লিভারপুল

ইউরোপা লিগে ইমানুয়েল আদেবায়েরের হ্যাট্রিকের সুবাদে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে পোল্যান্ডের ক্লাব লিজ পোজনানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগে ইমানুয়েল আদেবায়েরের হ্যাট্রিকের সুবাদে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে পোল্যান্ডের ক্লাব লিজ পোজনানকে। ফুটবলপ্রেমীদের জন্য বৃহস্পতিবার ব্যস্ত রাত কেটেছে। খেলা হয়েছে ২৪টি। কিন্তু দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না লিভারপুলের। ইতালির ক্লাব নাপোলির সঙ্গে ড্র করেছে দলটি। গোল করতে পারেনি কোনো পক্ষ। যদিও স্টিভেন জেরার্ড এবং ফার্নান্দো তোরেসকে ছাড়াই খেলতে হয়েছে লিভারপুলকে। ইংলিশ প্রিমিয়ার লিগে দলটি রয়েছে তলানিতে। হোঁচট খেয়েছে ইতালির বড় ক্লাব জুভেন্টাসও। দলটি ১-১ গোলে ড্র করে রেড বুল সালজবার্গের সঙ্গে। স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে নরওয়ের রোজেনবার্গকে। অ্যাটলেটিকোর পক্ষে গোল তিনটি করেন গোডিন, অ্যাগুয়েরো এবং দিয়েগো কস্তা। আরেক খেলায় বায়ার্ন লেভারকুজেন গোলশূন্য ড্র করেছে গ্রিসের ক্লাব এইরিসের সঙ্গে। গ্রুপ 'সি' এর খেলায় স্পোর্টিং লিসবন ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়ামের ক্লাব গেন্টকে। 'ডি' গ্র"পের খেলায় মার্কো রুবেনের গোলে স্পেনের ক্লাব ভিলারিয়াল হারিয়েছে গ্রিসের দল সালোনিকাকে। তবে হোঁচট খেয়েছে ইউক্রেনের ডায়নামো কিয়েভ। নেদারল্যান্ডসের এজেড অ্যালকামারের কাছে ১-২ গোলে হেরে গেছে দলটি। সিএসকেএ মস্কো ৩-০ গোলে হারিয়েছে পালেরমোকে। কোনো রকমে জিতেছে স্পেনের ক্লাব সেভিয়া। দলটি ১-০ গোলে হারায় ইউক্রেনের ক্লাব এফসি কারপাতিকে। স্যাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেনের মেটালিস্ট কারখিব। এছাড়া অন্যান্য খেলায় জিতেছে জেনিত পিটার্সবার্গ, অ্যান্ডারলেক্ট, ইয়ং বয়েস, ভিএফবি স্টুুটগার্ট, পিএসভি আইন্দোভেন, র‌্যাপিড ভিয়েনা এবং এফসি পোর্তো। সুইজারল্যান্ডের লোসানো স্পোর্টসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্রের স্পার্টা প্রাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০১২ ঘ.