ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে শুক্রবার শুরু হচ্ছে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।
সাভারের জাতীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতা চলবে তিনদিন ধরে। এতে সাতটি বিভাগের চার শ' খেলোয়াড় অংশ নেবেন।
প্রতিযোগিতায় সফল খেলোয়াড়রা বিশেষ অলিম্পিক গেমসে অংশ নেয়ার সুযোগ পাবেন। গ্রিসের এথেন্সে আগামী বছর হবে ওই প্রতিযোগিতা।
এবারো এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মুঠো ফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন।
রাজধানীর এক হোটেলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশেষ অলিম্পিকস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফ উদ দৌলা এবং গ্রামীণফোনের হেড অব মার্কেট কমিউনিকেশন সৈয়দ তাহমীদ আজিজুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯০৩ ঘ.
bdnews24