২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমতগঞ্জের বিপক্ষে আবাহনীর সহজ জয়

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে প্রথম জয় পেলো ঢাকা আবাহনী। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আবাহনী নিজেদের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে প্রথম জয় পেলো ঢাকা আবাহনী। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আবাহনী নিজেদের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়েছে। আবাহনীর হয়ে গোল করেন প্রাণতোষ কুমার ও সোহাগ। এ জয়ে সেমিফাইনালে ওঠার পথে অনেকটা এগিয়ে গেল টুর্নামেন্টের বর্তমান রানার আপরা। প্রথম ম্যাচে আবাহনী শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্র"প 'এ' তে সবার ওপরে রয়েছে তারা। শেখ জামাল ও শেখ রাসেল, দু'দলেরই দুই খেলা থেকে পয়েন্ট দুই। ওদিকে এক ম্যাচে ড্র এবং এক ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে রহমতগঞ্জ। বুধবার অবশ্য আবাহনী অনায়াসেই জয় তুলে নিয়েছে। পুরো ম্যাচেই ছিল তাদের প্রাধান্য। তাই গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। খেলার ২০ মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় প্রাণতোষের গোলে এগিয়ে যায় আবাহনী (১-০)। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়েছিল বিজয়ী দল। দ্বিতীয় গোল পেতে অবশ্য আবাহনীকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। ৬২ মিনিটে আক্রমণভাগের তরুণ খেলোয়াড় সোহাগের গোলে ব্যবধান দ্বিগুন হয়। সে সঙ্গে আবাহনীরও জয় নিশ্চিত হয়ে যায়। দ'ুটি গোল পেলেও আবাহনী অনেকগুলো সহজ সুযোগ হাতছাড়া করেছে। তা না হলে ব্যবধান আরও বাড়তে পারতো। আক্রমনভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় তা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৫১ ঘ.