২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনই আমার বাড়ী : মেসি

বার্সেলোনাতেই আজীবন থেকে যাবেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। বার্সেলোনা থেকে ইন্টার মিলানে যাওয়ার প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 12:29 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনাতেই আজীবন থেকে যাবেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। বার্সেলোনা থেকে ইন্টার মিলানে যাওয়ার প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন তিনি। ইন্টার মিলান প্রধান মাসিমো মোরাত্তি কথার জালে ফেলে মেসিকে ইন্টারে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। ২৩ বছর বয়সী মেসি বলেন, " আমার মনে হয় সে (মাসিমো মোরাত্তি) আমার সঙ্গে কৌতুক করেছে। এটা আমার বাড়ি। আর আমি আজীবন স্পেনেই থেকে যেতে চাই। " বেশ কিছুদিন ধরেই মেসি তার চমৎকার নৈপুণ্য দিয়ে ফুটবলের শীর্ষ স্থানে রয়েছেন। ফিফার বর্ষসেরা এই ফুটবলার ২০০৯-১০ মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। ২০১০-১১ মৌসুমের 'লা লিগা' এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে এ পর্যন্ত ৫টি করে গোল করেছেন মেসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৮২০ ঘ.