ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপের দলবদলের বাজারে ওয়েন রুনিকে নিয়ে এখন চলছে কাড়াকাড়ি। ইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেবেন বলে জানানোর পরই বড় ক্লাবগুলো নড়েচড়ে বসেছে।
রুনির ক্লাব ছাড়ার খবরটি মঙ্গলবার রাতে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন স্ব^ীকার করার পর তোলপাড় চলছে।
কিন্তু ইংলিশ মিডিয়ার আশঙ্কা এই ডামাডোলে ম্যানইউ সমর্থক এবং রুনির ভক্তদের কাছে তিনি খলনায়কে পরিনত হতে পারেন। আর তার জন্য দায়ী হবেন স্বয়ং ফার্গুসন।
ইংল্যান্ডের মিডিয়া এখন সেরকমই বলছে। 'দ্য সান' এর শিরোনামে লেখা হয়েছে
''ম্যানইউকে ডোবাচ্ছেন রুনি।''
অপরদিকে 'মিরর' এর শিরোনাম একটি শব্দে 'প্রতারনা।'
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফার্গুসন বলেন ২৪ বছর বয়সী তার এই আক্রমনভাগের খেলোয়াড় ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে দিতে চায় শুনে তিনি বিস্মিত এবং হতাশ। ম্যানইউ কোচ ধারনা দেয়ার চেস্টা করেন, রুনি ভাড়াটে সেনার মতো অর্থের বিনিময়ে নিজেকে বিক্রি করতে চায়। ছয় বছর ওল্ড ট্র্যাফোর্ডে থেকেও ক্লাবের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা ও দায়িত্ববোধ জ
bdnews24