২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানকে হারালো রিয়াল, জিতেছে চেলসি ও আর্সেনাল

এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গ্র"প পর্যায়ে নিজেদের অবস্থান মজবুত করেছে রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 04:40 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গ্র"প পর্যায়ে নিজেদের অবস্থান মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ইতালির ক্লাবটিকে ২-০ গোলে হারায় হোসে মরিনহোর নতুন রিয়াল। পুরো খেলায় দাপটের সঙ্গে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, প্রথম গোলটিও এসেছে তার পা থেকে। স্প্যানিশ ক্লাবটির হয়ে অন্য গোলটি করেছেন জার্মান তরুণ মেসুত ওজিল। এদিন অন্যান্য ম্যাচে চেলসি ২-০ গোলে জেতে স্পার্তাক মস্কোর বিপক্ষে। অপর ইংলিশ ক্লাব আর্সেনাল ৫-১ গোলে উড়িয়ে দেয় ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে। তবে ঘাম ঝরিয়ে বায়ার্ন মিউনিখ ৩-২ গোলে হারায় রুমানিয়ার ক্লুজকে। আর এএস রোমাকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে এএফসি বাসেল। তবে সবার চোখ ছিল রিয়াল-মিলান ম্যাচের দিকে। দুদল মিলে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ১৬ বার। কিন্তু 'জি' গ্রুপের ওই লড়াইয়ে ৯ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে কোনো জবাব দিতে পারেনি মিলান। আসলে খেলা শুরুর ১৪ মিনিটের মধ্যে দুগোল খেয়ে সেই যে ম্যাচ থেকে ছিটকে যায় মিলান, সেখান থেকে তারা আর ঘুরে দাড়াতে পারেনি। আর সেই গোল দুটোও হয়েছে এক মিনিটের ব্যবধানে। ১৩ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো তার ট্রেডমার্ক ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন। মিলানের রক্ষণদেয়াল এবং গোলরক্ষক কিছুই করতে পারেনি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটাই রোনালদোর প্রথম গোল। তার পরের মিনিটেই ডানপ্রান্ত থেকে রোনালদোর ক্রসে মেসুত ওজিল যে শট নেন, তা প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে গোলরক্ষককে অসহায় করে মিলানের জালে ঢোকে। মিলান ম্যাচে ফেরার সেরা সুযোগটি পেয়েছিল আন্দ্রে পিরলোর ফ্রি কিক থেকে। কিন্তু তার জোরালো ফ্রি কিক রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস হাত ছুঁইয়ে কোনোমতে পোস্টের ওপর দিয়ে তুলে দেন। একই গ্রুপে আরেক ম্যাচে আয়াক্স ২-১ গোলে হারিয়েছে অঁরেকে। এ জয়ের ফলে জি গ্র"পে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো স্পেনিশরা। মিলান এবং নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টার্ডাম উভয়ের পয়েন্ট চার হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে ইতালির ক্লাবটি। 'এফ' গ্রুপে চেলসি সহজেই হারিয়েছে রাশিয়ার স্পার্তাক মস্কোকে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ওই ম্যাচের ২৩ মিনিটে চেলসিকে এগিয়ে দেন রাশিয়ার আরেক দল সিএসকেএ মস্কোর সাবেক খেলোয়াড় ইউরি ঝিরকভ। পেনাল্টি বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত ভলি জালে জড়িয়ে যায়। বিরতির ঠিক আগে ব্যবধান