২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩ চিলিয়ানকে ম্যানইউ'র আমন্ত্রণ

খনি থেকে উদ্ধার পাওয়া চিলির ৩৩ শ্রমিককে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। দলের এক পৃষ্ঠপোষক রোববার এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খনি থেকে উদ্ধার পাওয়া চিলির ৩৩ শ্রমিককে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। দলের এক পৃষ্ঠপোষক রোববার এ তথ্য জানিয়েছেন। ক্লাবটির কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন লন্ডনে চিলির রাষ্ট্রপ্রধান সেবাস্তিয়ান পিনেরার সঙ্গে দেখা করে করেন। সেখানে ম্যানইউয়ের স্পন্সর কোম্পানির সহ-সভাপতি রাফায়েল গুইলিসাসতিও উপস্থিত ছিলেন। তারাই এই আমন্ত্রণ দেন চিলির রাষ্ট্রপ্রধানকে। আগামী বছর ওল্ড ট্রাফোর্ড মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি ম্যাচ দেখার সুযোগ পাবেন ওই ৩৩ শ্রমিক। চিলির রাষ্ট্রপ্রধানকে দলের স্বাক্ষর করা একটি টি-শার্টও উপহার দিয়েছেন ফার্গুসন। খানিতে আটকে পড়া শ্রমিকদের সাহস ও ধৈর্য্য এবং একই সঙ্গে তাদের উদ্ধারের পুরো বিষয়টি অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে মনে করেন ফার্গুসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৯৫২ ঘ.