২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ও শেখ জামাল পয়েন্ট ভাগাভাগি

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে দুই পরাশক্তির লড়াইয়ে কেউ জেতেনি। সোমবার কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 02:13 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে দুই পরাশক্তির লড়াইয়ে কেউ জেতেনি। সোমবার কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। শেখ জামালকে এগিয়ে দিয়েছিলেন এনামুল। আর আবাহনীর হয়ে সে গোল শোধ করেন দলের নাইজেরিয়ান আক্রমণভাগের খেলোয়াড় ফ্রাঙ্ক। জাতীয় দলের তারকাসমৃদ্ধ শেখ জামাল এদিন বেশ ভালো খেলেছে। তাদের খেলায় বেশ ধারও ছিল। কিন্তু আবাহনীর রক্ষণভাগ ভাঙ্গতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। দুর্ভাগ্য খেলায় এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি এ মৌসুমের চমক জাগানো দল শেখ রাসেল। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দু'দলের কেউই প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। বিরতির পর খেলার ৫৮ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। শাকিলের কর্নার কিকে আবাহনীর গোলমুখে জটলা তৈরি হয়। তা থেকে সুযোগ সন্ধানী এনামুলের হেড আবাহনীর জালে বল জড়ায় (১-০)। তবে এ ব্যবধান ধরে রাখতে পারেনি শেখ জামাল। খেলার ৮৩ মিনিটে পেনাল্টি থেকে নাইজেরীয় খেলোয়াড় ফ্রাঙ্কের গোলে আবাহনী সমতা নিয়ে আসে। বাকি সময়টুকুতে কোনো দলই আর গোল পায়নি। তাই শেষ পর্যন্ত ড্র মেনেই মাঠ ছাড়ে দু'দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০০৮ ঘ.