ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের ফুটবল মৌসুমে ঢাকা মোহামেডানের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মাঝমাঠের খেলোয়াড় এনামুল হক শরিফ। রক্ষণভাগের খেলোয়াড় হাসান আল মামুনকে সহ-অধিনায়ক করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সাদা-কালো শিবির।
এছাড়াও এদিন দলের পাঁচ বিদেশী খেলোয়াড়কে পরিচয় করিয়ে দেয় মোহামেডান। তারা হলেন-ঘানার গোলরক্ষক আল হাসান, নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় এমেকা ও রক্ষণভাগের লাকি, রুয়ান্ডার মাঝমাঠের খেলোয়াড় ইসমাইল ও আমিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/এনআই/১৮৫০ ঘ.
bdnews24