ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাংহাই মাস্টার্স ওপেন টেনিস শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি মারে। সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে হারিয়ে তিনি এ শিরোপা জেতেন।
রোববার ফাইনালে ৬-৩ ও ৬-২ গেমে ফেদেরারকে উড়িয়ে দেন তিনি।
এই প্রতিযোগিতার কোনো সেটেই হারেননি বিশ্ব র্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় মারে।
এ পর্যন্ত ১৩ বার ফেদেরারের মুখোমুখি হয়েছেন মারে। এর মধ্যে ৮ বারই জিতেছেন তিনি (মারে)।
মারে বলেন, " আমি রজারের বিপক্ষে খেলতে সবসময়ই ভালোবাসি। আমি জানিনা তার বিপক্ষে খেলা ম্যাচগুলি সর্বোচ্চ মানের টেনিস কিনা। তবে রজারের বিপক্ষে আমি আমার সেরা খেলাটাই খেলি।"
অগাস্টে ফেদেরারকে হারিয়েই এ বছরে নিজের প্রথম এটিপি শিরোপা জিতেছিলেন মারে।
এদিকে ইউএস ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে বিদায় নেয়ার পর বিশ্রামে চলে যান ফেদেরার। সাংহাই ওপেন দিয়েই আবার কোর্টে ফেরেন তিনি।
ফাইনালে মারেকে হারিয়েই এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন টেনিস শিরোপা জিতেছিলেন ফেদেরার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৬৪০ ঘ.
bdnews24