ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম বিভাগ কাবাডি লিগে রোববার জয় পেয়েছে সুরুজ্জামান ক্লাব। তারা ১টি লোনাসহ ২১-১২ পয়েন্টে আলী স্পোর্টিংকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৮-৪ পয়েন্টে এগিয়েছিল।
দিনের দ্বিতীয় খেলায় মানিকনগর কাবাডি ক্লাব ৩টি লোনাসহ ৩৭-২৩ পয়েন্টে সিটি ইউনাইটেড ক্লাবকে হারায়। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২০-৬ পয়েন্টে এগিয়েছিল। সোমবার ডায়মন্ড স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে মানিকনগর কাবডি ক্লাবের এবং সিনহা সংঘ খেলবে ধলপুর ক্রীড়া চক্রের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০৪৫ ঘ.
bdnews24