ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম বিভাগ কাবাডি লিগে শনিবার স্বর্ণালী সংসদ ৪২-৩১ পয়েন্টে ডায়মন্ড স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। তিনটি লোনাসহ এ জয় পায় তারা।
প্রথমার্ধে বিজয়ী দল ১৪-১০ পয়েন্টে এগিয়েছিল।
দিনের দ্বিতীয় খেলায় ধলপুর ক্রীড়া চক্র ৪ টি লোনাসহ ৬৪-৪৫ পয়েন্টে ইনস্টিটিউট অব কাবাডিকে হারায় । খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২৯-২০ পয়েন্টে এগিয়েছিল।
রোববার আলী স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে সুরুজ্জামান স্মৃতি সংসদের এবং সিটি ইউনাইটেড ক্লাব খেলবে মানিকনগর উন্নয়ন সমিতির সঙ্গে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০০৭ ঘ.
bdnews24