ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কে সেরা? পেলে না ম্যারাডোনা? অন্তহীন এই বিতর্কের সমাধান এখনো হয়নি। তবে এই বিতর্কে আবারো ঘি ঢাললেন পেলে। সাও পাওলোতে এক অনুষ্ঠানে পেলে বললেন, ''ম্যারাডোনা কখনো তরুণদের সামনে আদর্শ হতে পারে না।''
শনিবার পেলে বলেন, ''তরুণদের কি করা উচিত নয়, সেটাই ম্যারাডোনাকে দেখে শেখা যেতে পারে।''
এ মাসের ২৩ অক্টোবর ৭০ বছরে পা দেবেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। তার চাইতে প্রায় ২০ বছরের ছোট ম্যারাডোনাকে উদ্দেশে করে তিনি বলেছেন, ''কোনো সন্দেহ নেই ম্যারাডোনা ঈশ^রপ্রদত্ত প্রতিভা। নিজেকে এ জন্য ও ভাগ্যবান বলতেই পারে। তাই এত সব বিতর্কের পরও লোকজন ওকে ডাকে। কিন্তু সেটা আর কতদিন ধরে চলবে? কারণ লোকজন এখন অনেক সচেতন হয়ে গেছে।''
পেলের আশঙ্কা নিজেকে এখনো না বদলালে ম্যারাডোনার ভবিষ্যতে আর কাজ করার সুযোগ নাও পেতে পারে। বলেছেন, ''সংশয়াতীতভাবে ম্যারাডোনা গ্রেট ফুটবলার। কিন্তু নিজের নেতিবাচক ভাবমূর্তি না বদলালে ও আরো সমস্যায় পড়বে।''
আগামী ৩০ অক্টোবর ম্যারাডোনার ৫০ তম জ
bdnews24