ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাশগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে মুক্তিযোদ্ধা সংসদ শুক্রবার গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আক্রমণভাগের তরুণ খেলোয়াড় আলমগীর রানার জোড়া গোলে সহজ জয় পায় মুক্তিযোদ্ধা। অন্য গোলটি করেন সুদানি ফুটবলার জেমস মগা।
খেলার ২৭ মিনিটে মগার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ৫৭ মিনিটে আলমগীর ব্যবধান দ্বিগুণ করেন।
ছয় মিনিট পর ফরাশগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই আলমগীরই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৯০২ ঘ.
bdnews24