২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদিনহো এসি মিলানেই থাকছেন: রবিনহো

এখনই এসি মিলান ছেড়ে যাচ্ছেন না ব্রাজিলের আক্রমণভাগের ফুটবলার রোনালদিনহো। সুযোগ বুঝে দল থেকে কেটে পড়ার চিন্তাও করছেন না। তার ফুটবল-জীবনের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে নয় বলে ভক্তদের আশ্বস্ত করেছেন রোনালদিনহোর সতীর্থ রবিনহো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 12:38 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখনই এসি মিলান ছেড়ে যাচ্ছেন না ব্রাজিলের আক্রমণভাগের ফুটবলার রোনালদিনহো। সুযোগ বুঝে দল থেকে কেটে পড়ার চিন্তাও করছেন না। তার ফুটবল-জীবনের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে নয় বলে ভক্তদের আশ্বস্ত করেছেন রোনালদিনহোর সতীর্থ রবিনহো। রোনালদিনহোকে নিয়ে বিভিন্ন সময় খবর বেরিয়েছে যে, তিনি জানুয়ারিতে লসঅ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দেবেন। ব্রাজিলের কয়েকটি ক্লাব তাকে দলে টানতে চায়। চুক্তির মেয়াদ না বাড়লেও রবিনহো জোর দিয়েই বলছেন, রোনালদিনহো ক্লাব ছেড়ে যাচ্ছেন না। রবিনহো বলেন, "রোনালদিনহো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, এ কথা বলা আমাদের বন্ধ করা উচিত। তিনি আমাদের সঙ্গে মিলানেই থেকে যাবেন। প্রয়োজনে ড্রেসিং রুমে তাকে টেনে ধরতেও আমি দ্বিধা করবো না।" রোনালদিনহোকে সত্যিকারের বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, "আপনারা (ভক্ত) তাকে বিশ্বাস করতে পারেন। তিনি এমনই মানুষ, যিনি কিনা বিশ্বাসঘাতকতা করতে জানেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮২৫ ঘ.