ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমসের হকি প্রতিযোগিতার দিনক্ষণ ঠিক করা হয়েছে। 'এ' গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে হকির দুই শক্তিশালী দল ভারত ও পাকিস্তান।
হকি ফেডারেশন শুক্রবার জানিয়েছে, বাংলাদেশ প্রথম খেলবে ১৫ নভেম্বর, জাপানের বিপক্ষে।
এছাড়া আরো তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের। পরদিন খেলবে হংকংয়ের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ২১ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১১ ঘ.
bdnews24