২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

কমনওয়েলথ গেমস পুরুষ হকিতে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দিল্লির ধ্যানচাঁদ হকি স্টেডিয়ামে একতরফা ফাইনালে অস্ট্রেলিয়া ৮-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিক ভারতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 11:42 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমনওয়েলথ গেমস পুরুষ হকিতে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দিল্লির ধ্যানচাঁদ হকি স্টেডিয়ামে একতরফা ফাইনালে অস্ট্রেলিয়া ৮-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিক ভারতকে। এর আগে ইংল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ব্রোঞ্জপদক জেতে নিউজিল্যান্ড। ১৯৯৮ সালে কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসে হকি প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছিল। তারপর টানা চারটি আসরেই পুরুষ হকির শিরোপা জিতল অস্ট্রেলিয়া। পাশাপাশি অস্ট্রেলিয়া বর্তমানে হকিতে বিশ্বচ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও তাদের ঘরে। একতরফা ম্যাচে অস্ট্রেলিয়া দুই অর্ধে চারটি করে গোল করে। দু'টি করে গোল করেন জেসন উইলসন এবং লিউক ডোয়েরনার। বাকি চার গোল করেন ক্রিস কিরিলো, সাইমন অরচার্ড, জেমি ডিওয়ার এবং গ্লেন টার্নার। ডোয়েরনার আট গোল করে প্রতিযোগিতার সর্বাধিক গোলদাতা হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৭৩৭ ঘ.