২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও পেছাল জাতীয় সাঁতার

আবারও পেছালো জতীয় সাঁতার প্রতিযোগিতা। নতুন সিন্ধান্ত অনুযায়ী, এবারের জাতীয় সাঁতার চলবে ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 03:20 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারও পেছালো জতীয় সাঁতার প্রতিযোগিতা। নতুন সিন্ধান্ত অনুযায়ী, এবারের জাতীয় সাঁতার চলবে ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। এ নিয়ে দুবার পিছিয়েছে জাতীয় সাঁতার। প্রথমে সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। সেবার তা পিছিয়ে ২৭-৩০ অক্টোবর পর্যন্ত করার সিন্ধান্ত নেয় বাংলাদেশ সাঁতার ফেডারেশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার ফেডারেশন জানিয়েছে, একদিন পিছিয়ে ২৭ অক্টোবরের পরিবর্তে ২৮ অক্টোবর এ প্রতিযোগিতা শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২১২৭ ঘ.