২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডোপ টেস্টে ধরা পড়লেন শতমিটারে সোনাজয়ী ডামোলা

দিল্লি কমনওয়েলথ গেমসে মহিলাদের ১০০ মিটার িস্প্রন্টে সোনা জয়ী নাইজেরিয়ার ডামোলা ওসায়েমি ডোপ টেস্টে ধরা পড়েছেন। তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তার দ্বিতীয় দফা ডোপ পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারপরই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি কমনওয়েলথ গেমসে মহিলাদের ১০০ মিটার িস্প্রন্টে সোনা জয়ী নাইজেরিয়ার ডামোলা ওসায়েমি ডোপ টেস্টে ধরা পড়েছেন। তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তার দ্বিতীয় দফা ডোপ পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারপরই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তার ডোপ পরীক্ষায় মিথাইলহেক্সামিনের অস্তিত্ব ধরা পড়েছে। যেটি ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) নিষিদ্ধ ড্রাগের তালিকায় রয়েছে। দোষী প্রমাণিত হলে ডামোলার পদক কেড়ে নেয়া হবে। সঙ্গে তাকে সর্বোচ্চ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। ডামোলার পদক কেড়ে নেয়া হলে গেমসের মহিলাদের শতমিটারের সোনা পাবেন সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডার নাতাশা মেয়ারস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২১৩৪ ঘ.