ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেডারেশন কাপের বাছাই পর্বে জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে হারায় ভিক্টোরিয়াকে।
সাদামাটা এই খেলার প্রথমার্ধে কোনো দল গোল পায়নি। ৫৫ মিনিটে ফরহাদের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম মোহামেডান।
শেষ পর্যন্ত এই গোলই খেলার ভাগ্য নির্ধারণ করে।
ফেডারেশন কাপের দু'টি ম্যাচ হবে মঙ্গলবার। প্রথম ম্যাচ খেলবে মুক্তিযোদ্ধা সংসদ এবং বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরাশগঞ্জ এবং বাংলাদেশ বিমানবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০০৭ ঘ
bdnews24