২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে চট্রগ্রাম আবাহনী

ঘরোয়া ফুটবল মৌসুম শুরুর প্রতিযোগিতা ফেডারেশন কাপের প্রথম খেলায় রোববার চট্রগ্রাম আবাহনী ২-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘরোয়া ফুটবল মৌসুম শুরুর প্রতিযোগিতা ফেডারেশন কাপের প্রথম খেলায় রোববার চট্রগ্রাম আবাহনী ২-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চট্রগ্রাম আবাহনীর পক্ষে গোল দু'টি করেন ধীমান এবং আরাফাত। পুলিশের পক্ষে একমাত্র গোলদাতা মফিজ। সোমবার ফেডারেশন কাপের খেলায় একই মাঠে চট্রগ্রাম মোহামেডান লড়বে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সঙ্গে। খেলা শুরু হবে বিকাল ৩টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০৪৫ ঘ.