ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার কমনওয়েলথ গেমসের শেষ খবর পাওয়া পর্যন্ত ১২৫টি পদক নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তারা সোনা জিতেছে ৫৭টি।
২৮টি স্বর্ণপদক পেয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্বাগতিক ভারত। ভারতের চেয়ে তিনটি সোনা কম পেয়েও মোট পদকের সংখ্যায় অবশ্য এগিয়ে আছে ইংল্যান্ড। তারা পেয়েছে ৯৯টি পদক। ভারতের সংগ্রহ ৬৯টি।
৫৩টি পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কানাডা। তাদের সোনার সংগ্রহ দাঁড়িয়েছে ১৯ এ।
৯টি সোনা, ৯টি রুপা ও ৯টি ব্রোঞ্জ পেয়ে দক্ষিণ আফ্রিকা পদক তালিকায় পঞ্চম।
বাংলাদেশ শ্যুটিংয়ে একটি মাত্র ব্রোঞ্জ নিয়ে গায়ানার সঙ্গে যৌথভাবে ৩১তম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/ ২০০১ ঘ.
bdnews24