২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয় কমে গেছে বেকহ্যামের

খেলোয়াড়ি জীবনের পড়তি ফর্মের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে আয়ও কমে যাচ্ছে ইংল্যান্ড তারকা ডেভিড বেকহ্যামের। ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে তার আয় কমেছে প্রায় দশ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলোয়াড়ি জীবনের পড়তি ফর্মের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে আয়ও কমে যাচ্ছে ইংল্যান্ড তারকা ডেভিড বেকহ্যামের। ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে তার আয় কমেছে প্রায় দশ শতাংশ। ২০০৮ সালে বিভিন্ন পণ্যের ব্র্যান্ড মডেল হয়ে বেকহ্যাম আয় করেছিলেন ৯.৯৭ মিলিয়ন পাউন্ড। কিন্তু ২০০৯ সালে সেটা কমে গিয়ে দাঁড়ায় ৯.০৩ মিলিয়ন পাউন্ডে। তবে তারপরও অবশ্য স্পন্সরদের কাছে বেকহ্যামের কদর কমেনি। ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার এখন খেলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১১৫ টি ম্যাচ খেলেছেন বেকহ্যাম। ২০০৯ এর মার্চে ইংল্যান্ডের হয়ে শেষ খেলেছিলেন তিনি। কিন্তু চোটের জন্য খেলতে পারেননি ২০১০ বিশ্বকাপ। কিছুদিন আগে ইংল্যান্ডের কোচ ফ্যাবিও কাপেল্লো বলেছিলেন, তার দৃষ্টিতে বেকহ্যামের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু বেকহ্যাম তা নাকচ করে দিয়ে বলেন, এখনো ইংল্যান্ডের হয়ে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/১৯৪৮ ঘ.