২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারলেন না সাদিয়া-রত্না

দিল্লি কমনওয়েলথ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে আট দেশের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 12:02 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি কমনওয়েলথ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে আট দেশের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে পদকের স্বপ্ন দেখালেও হতাশ করেছেন এই ইভেন্টের দুই প্রতিযোগী শারমিন আক্তার রত্না এবং সৈয়দা সাদিয়া সুলতানা। এই ইভেন্টে সোনার পদক পেয়েছেন মালয়েশিয়ার তায়েবি নুর সুরানি মোহাম্মদ এবং নুর আওনি হালিন। রুপা পেয়েছে সিঙ্গাপুর। ব্রোঞ্জ স্বাগতিক ভারতের। ছেলেদের এই ইভেন্টে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন আসিফ হোসেন খান এবং আবদুল্লাহ হেল বাকি। এখন পর্যন্ত দিল্লি গেমসে এটাই একমাত্র পদক বাংলাদেশের। যদিও এর আগে বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের দাবি, কৌশলে সোনার পদক পেয়েছে ভারত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশন জানায়, ''কমনওয়েলথ গেমস শ্যুটিং শুরু হওয়ার আগে বাংলাদেশ দল বিধি অনুযায়ী, অস্ত্র ও পোশাক পরীক্ষার ছাড়পত্র পায়। কিন্তু তারপরও একাধিক কর্মকর্তা নানাভাবে বার বার পরীক্ষার নামে শ্যুটারদের হয়রানি ও মনোসংযোগে বিঘ