ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেডারেশন কাপ ফুটবল প্রতিযোগিতা শুক্রবার শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। নতুন সূচী অনুযায়ী, প্রতিযোগিতা শুরু হবে ১০ অক্টোবর। সাধারণত ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হয়ে থাকে ফেডারেশন কাপ দিয়ে।
বৃষ্টির কারণে প্রতিযোগিতাটি স্থগিত করা হয়।
চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশের মধ্যে প্রাথমিক বাছাই পর্বের খেলাটিও বৃষ্টির কারণে শুক্রবার হয়নি। খেলা হওয়ার কথা ছিল কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/টিআর/১৯১১ ঘ.
bdnews24