ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অন্যবারের মতো এবারো ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের চলতি মৌসুম।
প্রাথমিক বাছাই পর্বের খেলায় শুক্রবার মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশ। খেলা শুরু হবে বিকাল তিনটায়, কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২০০০ ঘ.
bdnews24