ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ১৫ জনের মধ্যে নবম হয়েছেন বাংলাদেশের আসিফ হোসেন খান। এই ইভেন্টে সোনা ও রুপা জিতেছে ভারতে।
কিন্তু বাংলাদেশ শুটিং ফেডারেশনের দাবি, কৌশলে সোনার পদক পেয়েছে ভারত। আসিফের মনোসংযোগে ব্যাঘাত ও তাকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছে ফেডারেশন।
এই ইভেন্টে সোনা জিতেছেন গগন নারাং। আর রুপা জিতেছেন অভিনব বিন্দ্রা। ব্রোঞ্জ পেয়েছেন ইংল্যান্ডের জেমস হুকলে।
২০০২ সালের ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে সোনার পদক জিতেছিলেন আসিফ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনের সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ জানান, কমনওয়েলথ গেমস শুটিং শুরু হওয়ার আগে বাংলাদেশ দল বিধি অনুযায়ী, অস্ত্র ও পোশাক পরীক্ষার ছাড়পত্র পায়। কিন্তু তারপরও একাধিক কর্মকর্তা নানাভাবে বার বার পরীক্ষার নামে শুটারদের হয়রানি ও মনোসংযোগে বিঘ
bdnews24