২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরে খেলার জন্য বাদ ডি জং

প্রতিপক্ষকে মেরে খেলার জন্য পরিচিত ফুটবলার নাইজেল ডি জংকে নেদারল্যান্ডস দল থেকে বাদ দিয়েছেন কোচ বার্ট ফন মারউইক। ২০১২ সালের ইউরো বাছাই পর্বে মলদোভা এবং সুইডেনের বিপক্ষে দুই ম্যাচে তাকে দলে রাখেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিপক্ষকে মেরে খেলার জন্য পরিচিত ফুটবলার নাইজেল ডি জংকে নেদারল্যান্ডস দল থেকে বাদ দিয়েছেন কোচ বার্ট ফন মারউইক। ২০১২ সালের ইউরো বাছাই পর্বে মলদোভা এবং সুইডেনের বিপক্ষে দুই ম্যাচে তাকে দলে রাখেননি তিনি। মারউইকের ভাষায় ডি জংকে বাদ দেয়া ছাড়া কোনো উপায় ছিল না। এ বিষয়ে পরে তিনি ডি জংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানান। শোনা যাচ্ছে মেরে খেলা ছাড়ার পরামর্শই নাকি ডি জংকে দেবেন মারউইক। গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সময় ডি জংয়ের ফাউলের সর্বশেষ শিকার হন নিউক্যাসল ইউনাইটেডের খেলোয়াড় হাতেম বেন আরফা। জংয়ের ফাউলে ফ্রান্সের খেলোয়াড় আরফার পা ভেঙে যায়। ডি জংয়ের এমন মেরে খেলার উদাহরণ আগেও রয়েছে। বিশ্বকাপের ফাইনালে তিনি কুংফু স্টাইলে লাথি মেরেছিলেন স্পেনের জাভি আলোন্সোকে। এ বছরের মার্চে এক প্রীতি ম্যাচে তার মেরে খেলার শিকার হন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় স্টুয়ার্ট হোল্ডেন। পা ভেঙ্গে যাওয়ায় তাকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। ডি জংয়ের জায়গায় কোচ মারউইক দলে নিয়েছেন আয়াক্স আমস্টারডামের এমানুয়েলসন এবং এফসি টোয়েন্টির ওউট ব্রামাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৯১৫ ঘ.