২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভা ও জাঙ্কোভিচ দ্বিতীয় পর্বে

চায়না ওপেনের দ্বিতীয় পর্বে উঠেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা ও সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চায়না ওপেনের দ্বিতীয় পর্বে উঠেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা ও সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ। শারাপোভা সহজেই ৬-৪ ও ৭-৬ (৫) গেমে জেতেন বুলগেরিয়ার সভেতানা পিরোঙ্কোভার বিপক্ষে। আর জাঙ্কোভিচ ৭-৫ ও ৭-৫ ব্যবধানে হারান চেক প্রজাতন্ত্রের ক্লারা জাকোপালোভাকে। খেলা শেষে শারাপোভা বলেন, "আমি শক্ত প্রতিপক্ষকে হারিয়েছে। এটিই আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়।" প্যান প্যাসিফিক ওপেন জিতে বেইজিংয়ে পৌঁছেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে টপকে তিনিই হবেন বিশ্বসেরা। সেরেনা, ভেনাস উইলিয়ামস ও কিম ক্লাইস্টার্স প্রতিযেগিতা থেকে সরে দাঁড়ানোয় কাজটি ওজনিয়াকির জন্য কঠিন কিছু নয়, বরং সহজই। অন্যদিকে পুরুষদের এককের মূল লড়াই শুরু হচ্ছে সোমবার। অংশ নিচ্ছেন ব্রিটেনের অ্যান্ডি মারে, সার্বিয়ার নোভাক জকোভিচ ও সুইডেনের রবিন সোদার্লিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮২১ ঘ.