২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে আজীবনের জন্য চায় বার্সা

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে আজীবন চুক্তি করার প্রস্তুতি শুরু করেছে তার ক্লাব দল বার্সেলোনা। বড় কোনো প্রস্তাবেও মেসি যেন ন্যু ক্যাম্প ছেড়ে না যান সে জন্যই এই প্রস্তুতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে আজীবন চুক্তি করার প্রস্তুতি শুরু করেছে তার ক্লাব দল বার্সেলোনা। বড় কোনো প্রস্তাবেও মেসি যেন ন্যু ক্যাম্প ছেড়ে না যান সে জন্যই এই প্রস্তুতি। স্পেনের পত্রিকা 'মার্কা' জানিয়েছে বার্সেলোনার প্রেসিডেন্ট সান্দ্রো রোজেল মেসির সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী। যেখানে ২০১৬ সালের পরও মেসিকে দলে থেকে যাওয়ার প্রস্তাব দেয়া হবে। কারণ মেসির দক্ষতায় তারা খুবই খুশী। মেয়াদ দুই বছর বাড়িয়ে গত বছর করা চুক্তি অনুযায়ী ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন মেসি। ঐ চুক্তির পর তিনিই বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিণত হয়েছেন। কর বাদ দিয়েও প্রতি মৌসুমে ১০.৫ মিলিয়ন ইউরো বেতন পান মেসি। কোনো আপত্তি ছাড়াই বার্সার এ প্রস্তাব মেনে নিতে পারেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যমে মেসি বলেছেন, "আমি সবসময়ই বলেছি বার্সেলোনা আমার বাড়ি এবং এখানে আমি আরো অনেক বছর থাকতে চাই।" বিশ্বের সব বড় বড় ক্লাবই ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকাকে পেতে চায়। মেসিকে দলে টানার পর বার্সেলোনা দু'টি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি স্প্যানিশ লিগ, চারটি স্প্যানিশ সুপারকাপ, একটি কিংস কাপ, একটি ইউরোপিয়ান সুপার কাপ এবং বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/২০৫৬ ঘ.