ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাশিয়ায় অনুষ্ঠিত ৩৯তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে বাংলাদেশ মহিলা দল ৪৮তম ও পুরুষ দল ৭৩তম স্থান লাভ করেছে।
১১ খেলায় পুরুষ দল ১১ ম্যাচ পয়েন্ট এবং ২২ গেম পয়েন্ট অর্জন করে ৬৪তম স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে ১৪৯টি দলের মধ্যে ৭৩তম স্থান পায়।
মহিলা দল ১১ খেলায় ১২ ম্যাচ পয়েন্ট এবং ২১ গেম পয়েন্ট অর্জন করে ৩৭তম স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে ১১৫টি দলের মধ্যে ৩৭তম স্থান পায়।
রোববার শেষ পর্বের খেলায় পুরুষ দল ২.৫-১.৫ পয়েন্টে লেবাননকে ও মহিলা দল ২.৫-১.৫ পয়েন্টে পর্তুগালকে হারায়।
বাংলাদেশ পুরুষ ও মহিলা দলে ১০জন খেলোয়াড় অংশ নেন।
প্রতিযোগিতায় ১৯ ম্যাচ পয়েন্ট পেয়ে উন্মুক্ত বিভাগে ইউক্রেন এবং ২২ ম্যাচ পয়েন্ট পেয়ে রাশিয়া-১ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০৪৭ ঘ.
bdnews24