২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ড পাওয়ারাও দলে

আচরণবিধি মেনে না চলার দায়ে দণ্ড পাওয়াদের মধ্যে ১১ জন ফুটবলারকে দলে নিয়েছে মেক্সিকো। যদিও আন্তর্জাতিক কোনো খেলায় দলে না রাখার জন্য অনুরোধ করেছিলেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 02:00 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আচরণবিধি মেনে না চলার দায়ে দণ্ড পাওয়াদের মধ্যে ১১ জন ফুটবলারকে দলে নিয়েছে মেক্সিকো। যদিও আন্তর্জাতিক কোনো খেলায় দলে না রাখার জন্য অনুরোধ করেছিলেন তারা। আচরণবিধি না মেনে চলায় মেক্সিকো ফুটবল ফেডারেশন (এমএফএফ) ওই ১১ খেলোয়াড়কে জরিমানা করেছিল। ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য তাদের দলে নেয়া হয়েছে। তবে জায়গা হয়নি কার্লোস ভেলা ও এফরেইন হুয়ারেজের। কেননা এই দু'জনকেই নিষিদ্ধ করেছে (এমএফএফ)। মেক্সিকো দলের দণ্ডপ্রাপ্ত অধিনায়ক রাফায়েল মারকুয়েজসহ অন্য খেলোয়াড়রা এক চিঠিতে ফেডারেশনের কাছে তাদের আপত্তির কথা জানান। তারা লেখেন, ঘটনাটি জানাজানি হওয়ায় তারা খুশি নন। তাদের অন্যায়ভাবে শাস্তি দেয়া হয়েছে। কর্মকর্তাদের মনোভাব না বদলানো পর্যন্ত তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচের জন্য দলে না রাখার জন্য অনুরোধও করেন তারা। গত ৭ সেপ্টেম্বর মন্টেরেরেতে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পর মেক্সিকোর খেলোয়াড়রা হোটেলে সারা রাত মদ ও নারী নিয়ে একটি পার্টিতে মত্ত ছিলেন। এই কারণে ১১ খেলোয়াড়ের জরিমানা এবং ভেলা ও হুয়ারেজকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে মেক্সিকো ফুটবল ফেডারেশন। যে সব খেলোয়াড়ের জরিমানা করা হয়েছে তারা হলেন রাফায়েল মারকুয়েজ, হ্যাভিয়ের হার্নান্দেজ, জিওভান্নি ডস স্যান্টোস, গুইলেরমো ওচোহাকে, ফ্রান্সিসকো রড্রিগুয়েজ, কার্লোস সালসিদো, আন্দ্রেস গুয়ারদাদো, জেরার্ডো টোরাডো, পাবলো বারেরা, হেক্টর এসকুডো ও হেক্টর মোরেনো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৭ ঘ.